মানসম্মত শিক্ষা
সমৃদ্ধ নৈতিকতা
সামগ্রিক উন্নয়ন
নওপাড়া উচ্চ বিদ্যালয়
NOWPARA HIGH SCHOOL
INSTITUTE CODE: 5177 EIIN: 108818
নওপাড়া, মধুখালী, ফরিদপুর ।Email: s108818@gmail.com | Mobile: 01745184084
Web: www.nowparahighschool.edu.bd
  ব্রেকিং নিউজ  
আমাদের সম্পর্কে
ইতিহাসঃ
নওপাড়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসঃ
✒--------------✒মোঃ হাবিবুর রহমান✒-------------✒
মধুমতি নদী বিধৌত কৃষি ও শিক্ষা বঞ্চিত অত্র অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে শিক্ষানুরাগী কতিপয় ব্যাক্তিনওপাড়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসঃ বর্গ উদ্যোগে জনমত তৈরি করে বিদ্যালয়টিবানিজ্য প্রধান এলাকায় শিক্ষার বীজ বপনের জন্য ১৯৩৮ সালের দিকে অঞ্চলের কতিপয় হিন্দু মুসলিম সচেতননওপাড়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসঃ ব্যক্তিবর্গ নওপাড়া বাজারের তৎকালিন স্টিমার স্টেশনের সন্নিকটে নওপাড়া মাইনর স্কুল প্রতিষ্ঠা করেন। যার অবস্থান বর্তমান নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে মধুমতি নদী গর্ভে ও তীরবর্তী অবস্থানে ছিল । স্থানীয় ভাবে জানা যায় প্রতিষ্ঠার কজ শুরু করেন। এই মহতী উদ্যোগে যাঁরা জায়গা জমি দান ও শিক্ষা সচেতনতা সৃষ্টিতে আগে-পরে নিজেকে সম্পৃক্ত করেছিলেন তাঁরা হলেন ত্রৈলক্ষ্য নাথ সাহা,কৈলাশ চন্দ্র সাহা,বিজয় চন্দ্র সাহা,আব্দুর রহমান মোল্লা প্রমুখ।
নওপাড়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসঃ
সেই সময়ে যে শিক্ষিত ভদ্রলোক এই নড়বড়ে প্রতিষ্ঠানের দায়িত্বে প্রধান হিসেবে হাল ধরে ছিলেন তিনি হলেন বাবু অশ্মিনী কুমার সাহা।
শিক্ষায় পশ্চাতপদ এই অঞ্চলে শিক্ষার সুযোগ কে সার্বজনীন করা খুব সহজ সাধ্য কাজ ছিলনা। তবুও ঐ সময়ে তাঁদের এই মহতী উদ্যোগ ডিমে তালে চললেও সেটিই ছিল অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় শুভ সূচনা।
তদুপরি তৎকালীন শাসন ব্যবস্তার নানা পর্যায় এ দেশের শিক্ষা স্বাস্থ্য কৃষি এমনকি ধর্মীয় বিষয়েও নানা প্রভাব এ দেশ জাতি ও অঞ্চলের উপর বিরুপ প্রভাব সৃষ্টি করে।
যদিও ঐ সকল অনাকাঙ্ক্ষিত অশুভ বিষয় অত্র অঞ্চলের হিন্দু মুসলিম সম্পৃতির কারণে প্রভাবিত না হলেও ১৯৪৭ সালে অঞ্চলের অনেক হিন্দুই তাদের ভিন্ন আবাসে চলে যায়। এরপর ১৯৪৯ এর দুর্ভিক্ষ এবং নদী তিরে স্কুল হওয়ায় ঝড় তুফান ও নদী ভাঙ্গনে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ক্ষতিগ্রস্থ হয়।
অতঃপর কুড়ানিয়ার চর মোল্লা পরিবারের গর্ব তথা এলাকার আলোকবর্তিকা আব্দুল করিম মোল্লা সদ্য বিএসসি পাশ করে অঞ্চলে ফিরলে এলাকার মানুষের সুপ্ত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে।
মোল্লা পরিবারও শিক্ষা ও সামাজিক কাজে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে থাকে। তাঁরা গ্রামিন পর্যায়ে উদ্যোগ নিয়ে ধর্মপ্রান আগ্রহী গনের সহযোগিতায় মোল্লা পরিবারের দুই সহোদর ভ্রাতা আব্দুর রহমান মোল্লা ও আব্দুল করিম মোল্লা প্রধান দান অনুদানে সমকালীন সময়ে কুড়ানিয়ার চর মাদ্রাসা প্রতিষ্ঠায়ও হাত দেন।
অতঃপর অঞ্চলের শিক্ষা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে জনাব আব্দুল করিম মোল্লা সাহেবের মতো উচ্চ শিক্ষিত সুযোগ্য যুবককে হাতছাড়া নাকরে তাকে সামনে রেখেই তার পরিবার ও অঞ্চলের হিন্দু মুসলিম জনগন সকলে আব্দুল করিম মোল্লা (বিএসসি) এর নেতৃত্বেই নওপাড়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জনাব আব্দুল করিম মোল্লা সাহেব জিনি নিজের ও পরিবারের সুখ শান্তি তোয়াক্কা নাকরে উচ্চ পর্যায়ের আমলাতান্ত্রিক চাকরি বাকরি আকাঙ্খা ত্যাগ করে জ্ঞান প্রদীপ জ্বালতে নওপাড়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
অতপর সকলের অনুরোধে সেখানেই প্রধান শিক্ষক হিসেবে থেকে জান। তিনিই নওপাড়া উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।
আর এই দুঃসাধ্য কাজকে যাঁরা সহজ করতে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে সম্মুখে এগিয়ে নিয়ে ছিলেন জায়গা জমি, টাকাপয়সা ও পরামর্শ দিয়ে সহযোদ্ধা হয়ে তাঁদের মধ্যে উল্লেখ যোগ্য হাজী আব্দুর রহমান মোল্লা, নগেন্দ্র নাথ সাহা, যোগেন্দ্রনাথ নাথ ঘোষ, ফণীন্দ্র নাথ সাহা, আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।
এ ছাড়াও অঞ্চলের অনেকেই জমিজায়গা বিক্রয়, বিনিময়,আর্থিক সহোযোগিতা,মৌসুমি ফসল,ছাত্র জাগির রাখার মতো নানা কাজে সহযোগিতা দিয়েছেন। আমার জানা অজানা জীবিত প্রয়াত সকল ব্যক্তিবর্গের প্রতি জানাই অন্তরের অন্তর স্থল থেকে শ্রদ্ধা।
জনাব আব্দুল করিম মোল্লা সাহেব দায়িত্ব নেওয়ার পর
একরকম নামকা অস্তে প্রতিকী বেতনে শিক্ষার আলো ছড়াতে যে সমস্ত শিক্ষক শ্রম দিয়েছেন তাদের মধ্যে আমার জানা বাবু পঞ্চানন কুমার, বাবু কৃষ্ণ গোপাল, জনাব আলাউদ্দিন আহম্মেদ ও বাবু রাধারামন প্রমুখ উল্লেখ যোগ্য।
প্রতিষ্ঠান টি নানা পর্যায়ে বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে ১জানুয়ারি /১৯৬০ সালে রিকগনিশন পায়। অতপর প্রতিষ্ঠান টি আবদুল করিম মোল্লা (বিএসসি’র) নেতৃত্বে
সুনাম সুখ্যাতির সাথে চলতে থাকে।
সেই থেকে আজও শিক্ষা ব্যবস্থায় অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম কে শিক্ষার আলোয় আলোকিত করে যাচ্ছে।
আমি নওপাড়া উচ্চবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা,নানা পর্যায়ের দাতা গন,প্রয়াত জীবিত প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক গন, নানা পর্যায়ে জীবিত প্রয়াত সভাপতি ও কমিটির সদস্য এবং সামাজিক নেতৃবৃন্দের অসামান্য অবদানের প্রতি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি।
কৃতজ্ঞতা স্বীকার করছি যে তোমাদের মতো গুণীজন দের ত্যাগেই আজ এই অঞ্চল শিক্ষা দীক্ষা উন্নয়ন অগ্রগতিতে অনেক দূর এগিয়ে। আজ নওপাড়া উচ্চবিদ্যালয়ের আশেপাশে প্রতিষ্ঠিত হয়েছে ৬/৭ টি উচ্চবিদ্যালয় ও দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠা লাভ করেছে
অনতিদূর কুড়ানিয়ারচর গ্রামে উত্তরে নৈসর্গিক প্রান্তরে
হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজ।
নামা করন হয়েছেঃ অঞ্চলের মানুষের দৃঢ় ইচ্ছেয় - -ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে।
প্রতিষ্ঠাতা ঃ ড.ইঞ্জিয়ার রেজায়ে করিম
প্রতিষ্ঠা কাল ঃ আনুষ্ঠানিক ৩১/১২/১৯৯৯খ্রিঃ
শি:বর্ষ,রিকগনিশনঃ ২০০০-২০০১ খ্রিঃ
এমপিও(এইচএসসি)প্রথমঃ২০০৪ জা:এমপিও কোঠা।
কাল প্রবাহে নওপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকঃ
----------------------------------------------------------------------
১) আব্দুল করিম মোল্লা১/১/১৯৬০থেকে৩১/১২/৭২
২) নিজাম উদ্দিন আহমেদ১/১/৭৩থেকে৪/৪/২০০৪
৩) আবুল হাসেম মোল্লা ১/৮/২০০৪থেকে৭/১/২০০৯
৪) মঞ্জুর রহমান মোল্লা ১/৮/২০০৯থেকে২৩/১২/১৬
৫) খন্দকার আশরাফ আলী১/২/১৮থেকে৭/২/১৯
৬) মোঃ টিপু সুলতান ১/৭/২০১৯থেকে
Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD
